জ্বি আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর যুগোপযোগী একটা প্রশ্ন করার জন্য , আজকেও আপনার প্রশ্ন থেকে কিছু শিখতে পারলাম |
প্রথমেই বলে নেই আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই এই বিষয়ে , তবে বেশ কিছুপত্রিকা পড়ে যেটা বুঝতে পারলাম সেটার কিছু অংশ তুলে ধরছিঃ তবে একটি কথা প্রথমেই বলে রাখি ইনস্ট্যান্ট নুডলস শিশুদের দেবেন না এমনকি বড়রাও সম্ভব হলে এড়িয়ে চলবেন | আর টেস্টিং সল্টও ব্যবহার করবেন না এর পরিবর্তে বাজারে প্রচলিত মশলা ব্যবহার করবেন |

এবার শুরু করা যাক–
দৈনন্দিন রুটিনমাফিক খাবারে শিশুদের প্রায় সময়ই অনীহা চলে আসে। খাবারের তালিকায় তাই চাই নতুনত্ব। নতুন সংযোজন হিসেবে আসতে পারে নুডলস। যা ভাত বা রুটির চাহিদা পূরণ করবে। অন্যদিকে খাবারের প্রতি শিশুদের আগ্রহও বাড়াবে। বিকেলের হালকা নাশতা, স্কুলের টিফিন কিংবা মূল খাবারের তালিকায় থাকতে পারে নুডলস।
পুষ্টিবিদরা বলছেন, শিশুরা যদি দিনে তিন বেলা নুডলস খেতে চায়, তাতে বিশেষ কোনো সমস্যা নেই। নুডলসের সঙ্গে রাখা যেতে পারে পুষ্টিকর সবজি এবং ডিম ।
পুষ্টিবিদের কথাঃ
বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, ‘ভাত বা রুটির বিকল্প হিসেবে নুডলস খাওয়া যেতে পারে। সাধারণত আটা ও চাল এই দুই উপকরণ দিয়ে নুডলস হয়ে থাকে। আটার নুডলসে ফাইবার ও প্রোটিন বেশি পরিমাণে থাকে। তবে যেসব বাচ্চার গ্লুটিনে সমস্যা আছে বা রক্তে ল্যাকটেড অ্যামোনিয়ার পরিমাণ বেশি, তাদের জন্য রাইস নুডলস ভালো। দিনে হালকা নাশতা হিসেবে কিংবা মূল খাবার হিসেবেও শিশুরা নুডলস খেতে পারে। এমনকি চাইলে তিন বেলাও।
সতর্কতা : নুডলস বানানোর ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, তাতে যেন টেস্টিং সল্ট কিংবা প্যাকেটজাত কোনো মসলা ব্যবহার করা না হয়। সাধারণত বাজারের বিভিন্ন নুডলসের সঙ্গে এসব মসলা দেওয়া হয়। এটি শিশুদের জন্য খুবই ক্ষতিকারক। এই লবণ রক্তে এক ধরনের বিষাক্ত উপাদান অ্যামোনিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়। যা বাচ্চাদের হাইপার অ্যাকটিভ করে তোলে। বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের জন্য এটি বেশ ক্ষতিকর। নুডলস খেতে সমস্যা নেই, তবে এর প্যাকেট মসলা থেকে সতর্ক থাকতে হবে।

ইউনিসেফের এক প্রতিবেদনঃ
এখানে বলা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অর্থনীতির দিক দিয়ে যেভাবে উন্নতি করছে তাদের মধ্যে চাকরিজীবী বাবা-মা’র সংখ্যাও বাড়ছে। তারা তাদের ছেলে মেয়েদের সচেতনতার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না।
ফলে এই তিনটি দেশে ৪০ শতাংশের মতো বাচ্চাকে খাবারের জন্য ‘ইনস্ট্যান্ট নুডলস’ দিচ্ছে মা। যা বাচ্চাদের খাদ্য ঘাটতি তো পূরণ করছেই না বরং স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ৪০ শতাংশের মধ্যে বেশিরভাগ শিশুর বয়স ৫ বছর এবং বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ শিশুকে এই নুডলস খাওয়ানো হয়।
ইনস্ট্যান্ট নুডলসের প্রধান উপাদানগুলো হলো আটা-ময়দা, পাম তেল ও লবণ।এছাড়া এতে স্বাদের জন্য দেওয়া হয় লবণ, মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি বা ই৬২১), সিজনিং ও চিনি। এখানে কোনো পুষ্টি উপাদান, প্রোটিন এমনকি অন্য কোনো ভিটামিন থাকেই না।
স্বাদ বাড়ানোর জন্য মূলত এ ধরনের উপাদান ব্যবহৃত হয়। এ উপাদান দেহের হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায় এবং মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
অনেক ইনস্ট্যান্ট নুডলসে এমএসজি না থাকলেও তাতে থাকে ই৬৩১ নামে আরেকটি উপাদান। এটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া থাকতে পারে ই৬২৭ নামে ভিন্ন উপাদানও।
ইনস্ট্যান্ট নুডলসে ব্যবহৃত আরও কিছু উপাদান রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ব্যবহৃত সাইট্রিক এসিড বড়দের ক্ষতি না করলেও তা শিশুর উপযোগী নয়। এ উপাদানগুলো শিশুর শরীরের ক্ষতি করে এবং এতে স্থূলতাও সৃষ্টি হতে পারে।
ইউনিসেফের মতে, এই ধরনের খাবারের জন্য আয়রণ ঘাটতির পাশাপাশি গর্ভবতী মা’র বাচ্চা জন্মদানের সময় অনেক ধরনের ঝুঁকি থেকে যায়।
তো আপনিই সিদ্ধান্ত নিন কি করবেন ? বা কি করা উচিত ?

তাছাড়া ইনস্ট্যান্ট নুডলস দিতে আপত্তি করার বেশ কয়েকটি কারণ রয়েছে। এর সঙ্গে প্যাকেটজাত যে মশলাটি দেওয়া থাকে সেটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।
এতে স্বাদের জন্য দেওয়া হয় নুন, মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি বা ই৬২১), সিজনিং ও চিনি। এখানে কোনো পুষ্টি উপাদান, প্রোটিন এমনকি অন্য কোনো ভিটামিন থাকেই না।
স্বাদ বাড়ানোর জন্য মূলত এই উপাদানগুলি ব্যবহৃত হয়। এগুলি দেহের হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায় এবং মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
অনেক ইনস্ট্যান্ট নুডলসে এমএসজি না থাকলেও তাতে থাকে ই৬৩১ নামে আরেকটি উপাদান। এটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া থাকতে পারে ই৬২৭ নামে ভিন্ন উপাদানও।
ইনস্ট্যান্ট নুডলসে ব্যবহৃত সাইট্রিক এসিড বড়দের ক্ষতি না করলেও তা শিশুদের উপযোগী নয়। এই উপাদানগুলো শিশুর শরীরের ক্ষতি করে এবং এতে স্থূলতাও সৃষ্টি হতে পারে।

কিন্তু বাচ্চা বায়না করলে উপায়? তার জন্য পরামর্শ দেবো দোকান থেকে চাউমিন বানানোর মোটা নুডলস কিনে আনুন, কারণ ইনস্ট্যান্ট নুডলস কিন্তু সাধারণ চাউমিনের চাইতে অপেক্ষাকৃত মোটা হয়। ওগুলি সেদ্ধ করার সময় সেই জলে একটু হলুদ দিয়ে দেবেন। তারপর ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে ডিম ও সবজি সহযোগে আপনার বাচ্চার জন্য বানিয়ে দিন ঘরোয়া নুডলস, সাথে আপনারাও খাবেন। বাচ্চারা কিন্তু বড়োদের অনুসরণ করেই শেখে।
আমার ব্যক্তিগত মতে বাচ্চাকে নুডলস খাওয়ানোয় কোনো আপত্তি নেই, অবশ্যই ইনস্ট্যান্ট নুডলস নয়। যেটাকে আমরা চাউমিন বলি সেটা ঠিকই আছে। স্কুলে পড়াকালীন মাঝেমধ্যেই মা টিফিনে বানিয়ে দিতেন। তবে এগুলি ময়দা দিয়ে তৈরি হওয়ায় কম দেওয়াই ভালো, নয়তো যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য ক্ষতিকর হবে। আমি আমার বাচ্চাকে সবরকম খাবারে অভ্যস্ত করারই পক্ষে। তবে এইসব খাবারে কোনো উপকারিতা না থাকায় খুব একটা দিই না। আর অবশ্যই প্যাকেটজাত খাবার এড়িয়ে চলার চেষ্টা করি, সে রেডি-টু-মেক নুডলসই হোক বা অন্যকিছু।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ | ভালো থাকবেন | বেঁচে থাকলে আবার দেখা হবে অন্য কোনো প্রশ্নের উওরের পাতায়
তথ্যসূত্রঃ
শিশুদের জন্য সবচেয়ে ক্ষতিকর ‘ইনস্ট্যান্ট নুডলস’
শিশুর খাবারে নুডলস | কালের কণ্ঠ
শিশুদের জন্য সবচেয়ে ক্ষতিকর ইনস্ট্যান্ট নুডলস, উদ্বিগ্ন অভিভাবকরা – দৈনিকশিক্ষা












helpful Tips. Tnx a lot
Thanks for the best tips. This was the best tips I ever read
It’s nice to hear from you dude! Thank you very much for your appreciations.
Nice post vai.