আমাদের যে মস্তিষ্ক এটাই মূলত আমাদের দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। প্রতিটা জিনিষ যেমন একটা নির্দিষ্ট কিছুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তেমনি আমাদের দেহ ও মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
মাদক দ্রব্যের নির্দিষ্ট কোন নাম নেই, সংখ্যা নেই। মানুষ নেশার জন্য যা ব্যবহার করে তাই মাদক দ্রব্য। বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের মধ্যে রয়েছে হিরোইন , কোকেন , ইয়াবা, আফিম , মারিজুয়ানা , গাজা ফেনসিডিল , বিয়ার , কেটামিন , স্পিড , বিভিন্ন রকমের ঘুমের ওষুধ থেকে শুরু করে জুতা লাগানোর আঠা পর্যন্ত।
মাদক দ্রব্য হলো একটি ভেষজ দ্রব্য যা গ্রহণে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে এবং সব সময় ব্যাবহারের কারনে আসক্তি সৃষ্টি করে।
একজন মানুষ যে ভাবেই মাদক নেক না কেনো তার রাসায়নিক পরিবর্তন শুরু হয় কিন্তু মস্তিষ্কেই। মাদকদ্রব্য ব্যবহারে ব্যক্তি তাৎক্ষণিক আনন্দ বা তৃপ্তি লাভ করে, ফুরফুরে ভাব তৈরি হয় তার মনে। আর এর পিছনে কাজ করে মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন ।
কেউ মাদক গ্রহণ থেকে বিরত থাকতে চাইলেও দৈহিক যাতনা বাড়ে, কষ্ট বাড়ে তার। এ যাতনা দূর করতে পুনঃপুন মাদক নিতে বাধ্য হয়, আসক্ত হয়ে পড়ে সে। কারন মাদকাসক্তির ক্ষেত্রে মাদকদ্রব্য ব্যক্তির দেহমনে ভর করে, আশ্রয় নেয় এবং বিক্রিয়া ঘটায়, তৈরি করে আসক্তি যা থেকে সহজে বের হয়ে আসতে পারে না।
এ ক্ষেত্রে মূলত ব্যাক্তি না চাইলেও তাকে তা গ্রহন করতে হয়। এর পিছনে যা কাজ করে তা হচ্ছে আসক্তি। যার কারনে বলা যায় মাদকাসক্তি একটি রোগ। কিন্তু আমাদের সমাজের মানুষ ভাবে এটা একটা বদঅভ্যাস, ইচ্ছে করলে ছাড়তে পারে। অনেকে বলে এটি অপরাধ, শাস্তিই প্রধান চিকিৎসা। কিন্তু নাহ ,এতে করে হিতে বিপরীত হতে পারে।কিছু জিনিষ ভালো ভাবে গ্রহন করলে সহজেই মাদক থেকে নিজেকে দূরে রাখা যায়।আজকাল অনেক রিহ্যাব সেন্টার রয়েছে সেখানে চিকিৎসা নেয়া যায়।
মাদকাসক্তি থেকে কাউকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে সব চেয়ে বড় ভূমিকা পালন করবে পরিবার ও সমাজ।
মাদকাসক্তি এমন এক রোগ যার চিকিৎসা একটা লম্বা প্রসেস এর মাধ্যমে হয় এ জন্য ধৈর্য ধরতে হবে।
পরিবারের কেউ মাদকাসক্ত হলে যত দ্রুত সম্ভব রিহ্যাব সেন্টারে নেয়ার ব্যবস্থা করতে হবে এবং সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। আর এটাই সবচেয়ে উত্তম।
মাদকাসক্তি থেকে বের হওয়ার একটা কারন বের করুন , নিজের মধ্যে একটা জিদের জন্ম দিন। একটা ঘঠনা বলি শুনেন ,
আমার দাদু ছিলেন একজন চেইন স্মোকার । দৈনিক এক বক্স সিগরেটে ও উনার অনেক সময় হতো না। ফ্যামিলি ,ডাক্তার ,ফ্রেন্ডসরা অনেক বুঝানোর পরে ও ছাড়তে পারে নাই। অনেক সময় দেখা যেতো ১ বক্স সিগরেট এক সাথে বাসায় এনে রাখতেন।
একদিন বাসায় এসে সব সিগরেট সহ বক্স পুঁড়াতে শুরু করেন উনি। আমরা তো সবাই অবাক। পরে আসল ঘটনা জানা গেলো-
দাদু গ্রাম থেকে বাড়ি আসার সময় এক লোকাল বাসে করে আসছিলেন। বাসে প্রচুর স্কুল কলেজের বাচ্চা ছেলে মেয়ে ছিলো। আস্তে আস্তে বার বার জায়গায় জায়গায় থেমে থেমে বাস চলছিল। উনার তখন প্রচুর সিগরেটের নেশা চাপে। তো উনি আর থাকতে না পেরে একটা সিগরেট জালিয়ে খাওয়া শুরু করেন।
কিছুক্ষন পরেই নাকি ১৭ / ১৮ বছরের এক ছেলে উনাকে দাঁড়িয়ে বলে ,
-দাদু কয়দিন পর তো আপনি মরেই যাবেন সিগরেট খেয়ে নিজের ক্ষতি করলেই কি আর না করলেই কি। কিন্তু আমাদের তো সারা জীবন পরে আছে আমাদের কেনো ক্ষতি করছেন।
সারা বাসের মানুষ নাকি উনার দিকে তখন তাকিয়ে ছিলো। এত লজ্জা, খারাপ নাকি সারা জীবনেও কোন দিন পান নাই। পকেটে থাকা সিগরেটের বক্সটা সেখানেই ফেলে দেন, আর নাকি ওয়াদা করেন বেঁচে থাকতে আর কখনো সিগরেটে হাত দিবেন না। সত্যি আর কখনো দেখি নাই সিগরেট খেতে।
-নিজের মধ্যে এমন একটা জিদের জন্ম দিন।
-কেন আপনি মাদক ত্যাগ করতে চান তার একটি তালিকা তৈরি করুন।
-আপনি খুব ভাল সন্তান, স্বামী বা স্ত্রী হতে চান, আপনি আপনার সন্তানের ভাল বাবা বা মা হতে চান, আপনি আপনার পরিবারের অর্থনৈতিক সংকট দূর করতে চান, আপনি স্বাভাবিক জীবন ফেরত চান।এমন একটা কারন বের করুন।বার বার নিজের মনে এগুলা চিন্তা করুন ।
-নিজের দৈনন্দিন কার্যপদ্ধতি তৈরি করুন।
-অধিকাংশ মাদকসেবী সামাজিকতা থেকে নিজেকে দূরে রাখে, নিজকে সামাজিক হিসাবে তৈরি করুন।
-শুনেছি meditation নাকি অনেকটাই সাহায্য করে তবে এর সত্যাতা সম্পর্কে আমার ধারনা নেই। ট্রাই করতে পারেন।
-ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক মানুষের সাথে চলার চেষ্টা করুন ।যারা আপনাকে এসবের সাথে জড়িয়েছে বা সাপ্লাই দিয়েছে তাদের থেকে দূরে থাকুন ।
-স্থান পরিবর্তন করুন ,এটা অনেকটাই সাহায্য করে।
-অন্যকে সাহায্য করার চেষ্টা করুন ,সেটা মানুষ হোক,কিংবা কোন প্রানী। এটা ও একটা নেশা, কিন্তু ভালো নেশা যা আপনাকে মানষিক শান্তি দিবে।
এটা সত্যি যে, যেকোন ধরনের নেশা বা আসক্তি থেকে বেরিয়ে আসাটা কঠিন কিন্তু অসম্ভব নয়। এক্ষেত্রে আপনি যদি নিজেই নিজেকে সহযোগিতা না করেন তাহলে অন্য কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। তাই আপনাকেই আগে সিদ্ধান্ত নিতে হবে মাদকাসক্তি থেকে মুক্ত হবার জন্য। আর এই পথে হাটতে গিয়ে আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু তার মানে এই না আপনি আর চেষ্টা করবেন না।















You will do well soon! Good wishes for you
I really pleased with your valuable comment from you. Thank you so much for your Love and wishes.