বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা। মাওলানা মওদুদী রাহঃ শিক্ষাজীবনী

34
বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা, মাওলানা আবুল আলা মওদুদী রহঃ এর সংক্ষিপ্ত জীবনী এবং তাঁর অবদান। ইসলামিক স্কলার। Biography of Maulana Maududi

#বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলাঃ

মাওলানা মওদুদী রহঃ এর জীবনী । Maolana Moududi RH Biography | Islamic Scholar

#আলিম দাবি করার কোনো জিনিস নয়। দাবি করে মাওলানা-মুফতি হওয়া‌ও যায় না। আপনার কাজকর্ম, জীবন বর্ণালী ও সমাজে আপনার অবদান দেখে জনগণই আপনাকে সার্টিফিকেট দিবে আপনি আলিম কিনা। মওলানা মওদুদী এমনই একজন ব্যক্তি যিনি তার জীবন কর্ম ও ক্ষুরধার লেখনি দ্বারা ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলিমে দ্বীন হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। যার কারণে আরব বিশ্বে তাঁকে “ইমাম” বলে সম্বোধন করা হয়। কেবল আমাদের দেশে কিছু সার্টিফিকেটধারী ব্যক্তি তাঁর ইলমী সনদ ও উস্তাদদের সিলসিলা নিয়ে আপত্তি তোলেন এবং তাঁকে আলিম হিসেবেও মানতে অস্বীকার করেন। অথচ তিনি তৎকালীন সময়ে ভারত উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ আলেমদের কাছ থেকে হাদীস, আরবী সাহিত্য, ফিলোসফি, বালাগাত এবং শরীয়তের সমস্ত মৌলিক শাখা-প্রশাখা নিয়ে জ্ঞানার্জন করে সার্টিফিকেট লাভ করেন এবং রাসূলুল্লাহ পর্যন্ত তাঁর শিক্ষকদের সিলসিলা রয়েছে। এতে আমরা দেখতে পাই তাঁর ত্রিশতম উর্দ্ধতন শিক্ষক হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা। মাওলানা মওদুদী রাহঃ শিক্ষাজীবনী

বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা। মাওলানা মওদুদী রাহঃ শিক্ষাজীবনী

 

তিনি 22 বছর বয়সে দারুল উলুম ফতেহপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শরিফুল্লাহ খান সাহেবের কাছ থেকে তাফসিরে বাইজাবি, হেদায়া, এবং বালাগাত ও উসূলে আসলিয়া ও ফর‌ইয়্যাহর সনদ লাভ। তাঁর প্রসিদ্ধ আলেমদের মধ্যে অন্যতম ছিলেন ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম “মাদ্রাসায় আরাবিয়া ফতেহপুর দিল্লি”-এর মুহাদ্দিস ও ফকিহ আশফাকুর রহমান কান্ধলবী (রহঃ)। তাঁর কাছ থেকে তিনি হাদিস, ফেকাহ, আরবি সাহিত্যের সনদ লাভ করেন। এই সনদ আমাদের কাছে সংরক্ষিত আছে এবং “আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব” ব‌ইয়ের দ্বিতীয় সংস্করণে সংযুক্ত করা হয়েছে।

বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা। মাওলানা মওদুদী রাহঃ শিক্ষাজীবনী

বিশ্বনবী পর্যন্ত সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর উস্তাদদের সিলসিলা। মাওলানা মওদুদী রাহঃ শিক্ষাজীবনী

 

 

এখন আমরা এখানে রাসূলুল্লাহ পর্যন্ত মাওলানা মওদুদূদীর উস্তাদের সিলসিলা তুলে ধরছি।

১) মাওলানা মওদুদী যেসব ওস্তাদদের কাছ থেকে ইলমে শরিয়ত অর্জন করেন, তাদের অন্যতম হচ্ছেন দেওবন্দের বিখ্যাত আলেম আশফাকুর রাহমান কান্ধলভী (রহঃ)।

২) তিনি জ্ঞানার্জন করেন আবু ইব্রাহিম খলিল আহমদ সাহারানপুরী (১৮৫২-১৯২৭) থেকে। তিনি হচ্ছেন, আবু দাউদ শরীফের ১৮ খন্ডের বিশাল ব্যাখ্যাগ্রন্থ “বজলূল মাজহুদ”-এর ব্যাখ্যাকার।

৩) তিনি মুহাম্মদ মাজহার নানুতুবি থেকে, (মাজাহিরুল উলুম সাহারানপুরের প্রতিষ্ঠাতা)

৪) তিনি মামলুক আলী নানুতবী (১৭৮৯-১৮৫১) থেকে।

৫) তিনি শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলবী থেকে।

৬) তিনি শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহলবী (১৭৪৬-১৮২৫) থেকে।

৭) তিনি তাঁর পিতা শাহ অলি উল্লাহ মুহাদ্দেসে দেহলবী (১৭০৩-১৭৬২ খ্রি.; ১১১৪-১১৭৬ হি‌.) থেকে

৮) তিনি আবু তাহের আল মাদানী ( মৃ. ১১৪৫) থেকে।

৯) তিনি তার সম্মানিত পিতা মুহাম্মদ ইব্রাহিম আল কুর্দি থেকে।

১০) তিনি আহমদ ইবনে মোহাম্মদ আল-কুসাসী থেকে।

১১) তিনি মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস শিরনাউভী থেকে।

১২) তিনি শামসুদ্দিন মহাম্মদ ইবনে আহমদ রামালী (৯১৯ হিঃ) থেকে।

১৩) তিনি আবু ইয়াহিয়া যাকারিয়া ইবনে মোহাম্মদ আনসারী (৮২৪-৯২৬ হি) থেকে।

১৪) তিনি জ্ঞান অর্জন করেন বিশ্ব বিখ্যাত মুফাসসির বুখারী শরীফের সর্ববৃহৎ তাফসীর গ্রন্থ “ফাতহুল বারী”-এর লেখক আল্লামা শিহাব উদ্দিন ইবনে হাজার আসকালানী (৭৭৩-৮৫২) থেকে।

১৫) তিনি ইব্রাহিম ইবনে আহমদ তানুখী (৭০৯-৮০০) থেকে ।

১৬) তিনি আবুল আব্বাস আহমদ ইবনে আবী তালিব হুজ্জার থেকে।

১৭) তিনি সিরাজুদ্দীন হোসাইন ইবনে মুবারক হাম্বলী জুবায়দী থেকে।

১৮) তিনি আব্দুল্লাহ ইবনে ঈসা সিজযী (৪৫৮-৫৫৩ থেকে।

১৯) তিনি আব্দুর রহমান ইবনে মুহাম্মাদ ইবনু মুজাফফর দাউদী (৩৭৪-৪৬৭) থেকে।

২০) তিনি আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারাখসী থেকে।

২১) তিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ফিরাবরী (২৩১-৩২০) থেকে।

২২) তিনি ইলিম হাসিল করেন জগদ্বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মোমেনীন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বোখারী (১৯৪-২৫৬)। থেকে।

২৩) ইমাম বুখারী যেসব ওস্তাদদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদের অন্যতম হচ্ছেন নুআইম বিন হাম্মাদ (২২৮)।

২৪) তিনি জ্ঞান অর্জন করেছেন হানাফী মাযহাবের বিখ্যাত আলেম ও মুজতাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক (১১৮-১৮১) থেকে।

২৫) তিনি ইলিম লাভ করেছেন ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা (৮০-১৫০) থেকে।

২৬) তিনি হাম্মাদ বিন আবু সুলাইমান (মৃ.১২০) থেকে।

২৭) তিনি ইব্রাহিম নখায়ী (৪৭-৯৬) থেকে।

২৮) তিনি আলকামা বিন কায়েস (রহঃ) থেকে।

২৯) তিনি কুরআন হাদীসের জ্ঞান অর্জন করেছেন বিখ্যাত সাহাবী, রায়ীসুল ফুকাহা ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ (মৃ. ৩২) থেকে

৩০) আর তাঁর শিক্ষক হচ্ছেন আশরাফুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালিন, খাতামুন্নাবীঈন, মানবতার মুক্তিদূত বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
,
এইভাবে সাইয়েদ আবুল আলা মওদুদী (রহঃ)-এর তাফসীর, হাদিস, ফিকহ, উসুল, আরবি সাহিত্য ও শরীয়তের অন্যান্য শাখা প্রশাখার ইলমের ধারা রাসুলুল্লাহ (সাঃ) পর্যন্ত পৌঁছেছে।

সংকলনে : মুহতারাম আসলাম হোসাইন

ছবিঃ “আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব” ব‌ইয়ের দ্বিতীয় সংস্করণে সংযুক্ত করা হয়েছে।

 

আরো পড়ুনঃ নিচের আরটিকেলে মাওলানা মওদুদী রাহঃ সকল বই এবং অবদান সম্পর্কে বিস্তারিত লিখা আছে।

মাওলানা আবুল আলা মওদুদী রহঃ এর জীবনী এবং তাঁর অবদান। ইসলামিক স্কলার। Biography of Maulana Maududi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here